Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ নশিপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চালু পাবলিক হেলথ ইউনিট

আজ নশিপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চালু পাবলিক হেলথ ইউনিট
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ঢেলে সাজাতে আজ, সোমবার থেকে নশিপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চালু হতে চলেছে ব্লক পাবলিক হেলথ ইউনিট। নতুন এই উদ্যোগের ফলে ভগবানগোলা-২ ব্লক হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে জানান বিএমওএইচ ইকবাল। তিনি বলেন, এখন থেকে এক ছাদের তলায় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য কর্মীরা কাজ করবেন নতুন ওই ভবনে। 
Advertisement
মোট ছ’টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত ভগবানগোলা-২ ব্লক। জেলার প্রত্যন্ত এই ব্লকের চারটি পঞ্চায়েত এলাকা নদী ভাঙন অঞ্চল হিসেবে পরিচিত। আবার একটি পঞ্চায়েত নদী ও চর এলাকায় অবস্থিত হওয়ায় বেশির ভাগ   অংশ বিছিন্ন প্রায়। এই ভৌগোলিক অবস্থানের মধ্যে পড়ে নশিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্র। সেখানে সোমবার উদ্বোধন করা হবে পাবলিক হেলথ ইউনিট অর্থাৎ জনস্বাস্থ্য বিভাগ। দ্বিতল ভবনের উপরে থাকছে জন স্বাস্থ্য দপ্তরের কর্মী ও আধিকারিকদের কার্যালয়। মানুষের সুবিধার কথা ভেবে নীচের তলায় থাকছে ল্যাবরেটরি। মূলত গ্রামীণ এলাকায় প্রাথমিকস্তরে চিকিৎসা ও তার প্রতিবিধানের কাজ করে চলেছে জন স্বাস্থ্য দপ্তর। এছাড়া গ্রামীণস্তর থেকে কীভাবে অসুখ দূর করা যায়, সেই বিষয়েও সমষ্টিগতভাবে কর্মসূচি পালন করা হয়। স্বাস্থ্য নির্ধারক,  সমাজে তার প্রচার এবং সচেতনতা গড়ে তোলার কাজও করে এই জনস্বাস্থ্য বিভাগ। ফলে এই রকম একটি বিভাগ চালু হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
সম্পর্কিত সংবাদ