সংবাদদাতা, পুরাতন মালদহ: বিশেষভাবে সক্ষমদের শংসাপত্র দেওয়ার জন্য আজ, মঙ্গলবার পুরাতন মালদহ ব্লকের মৌলপুর গ্রামীণ হাসপাতালে বিশেষ শিবির হবে। শিবিরে থাকবে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের একটি দল। তারা বিশেষভাবে সক্ষমদের বিভিন্ন পরীক্ষা করবে। সেইমতো বিশেষভাবে সক্ষমদের শংসাপত্র দেওয়া হবে বলে ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দেব মজুমদার জানিয়েছেন। ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, শিবিরে যাঁরা আসবেন, তাঁদের মোবাইল নম্বর, আধার, ছবি আনতে হবে।



