Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ মুখ্যসচিবের সঙ্গে দেখা করবেন ‌‌হু’র প্রতিনিধিরা

আজ মুখ্যসচিবের সঙ্গে দেখা করবেন ‌‌হু’র প্রতিনিধিরা
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিভিউ মিশন, ডিজিটাল মিশনের পর এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে একের পর এক পরিদর্শক দল আসছে বাংলায়। বৃহস্পতিবার দিনভর স্বাস্থ্যভবনে থেকে বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্পের কাজকর্মের ‘রিভিউ’ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর প্রতিনিধিরা। আজ, শুক্রবার তারা দেখা করবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে। প্রসঙ্গত, বাংলার স্বাস্থ্য প্রকল্পে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এই পরিদর্শন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে স্বাস্থ্যভবন।
Advertisement
সম্পর্কিত সংবাদ