Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ মাদারিহাটে প্রচারে সাংসদ ইউসুফ পাঠান

আজ মাদারিহাটে প্রচারে সাংসদ ইউসুফ পাঠান
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: উপ নির্বাচনে দলীয় প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সমর্থনে আজ, রবিবার মাদারিহাটে আসছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ইউসুফ পাঠান। তিনি দলীয় প্রার্থীর সমর্থনে মাদারিহাট বিধানসভার পাঁচটি এলাকায় শোভাযাত্রায় অংশ নেবেন। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের মাদারিহাটে আসার খবরে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, দলের প্রাক্তন তারকা ক্রিকেটার দলীয় সাংসদ ইউসুফ পাঠান রবিবার প্রচারে মাদারিহাটে আসছেন। তিনি দলীয় প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সমর্থনে বিন্নাগুড়ি, বাঙ্কু বাজার, রাঙালিবাজনা ও মাদারিহাট সহ পাঁচটি এলাকায় শোভাযাত্রায় অংশ নেবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ