সংবাদদাতা, দিনহাটা: আজ, বুধবার তৃণমূল কংগ্রেসের দিনহাটা বিধানসভার জরুরি বৈঠক হবে। সকাল ১১টায় মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বৈঠকে দিনহাটা বিধানসভা কেন্দ্রের দলীয় সকল গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, অঞ্চল সভাপতি এবং ব্লক নেতাদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রীর জনসংযোগ কর্মসূচির মাঝে হঠাৎ জরুরি বৈঠক ঘিরে জোর আলোচনা চলছে।
Advertisement
আগামী বৃহস্পতিবার গ্রামীণ এলাকায় আবাস যোজনার সার্ভের কাজের শেষ হবে। সেই নিয়ে কি নতুন কোনও বার্তা আসবে, নাকি জনসংযোগ কর্মসূচির গতি আনতেই বৈঠক, তা নিয়ে দলের অন্দরে চর্চা তুঙ্গে।
১৬ নভেম্বর দিনহাটা বিধানসভায় জনসংযোগ কর্মসূচি শুরু করেন উদয়ন গুহ। বুড়িরহাট, নাজিরহাট, বামনহাট, ভিলেজ ওয়ান সহ একাধিক গ্রাম পঞ্চায়েতে মানুষের বাড়ি বাড়ি যান তিনি। মন্ত্রীকে কাছে পেয়ে এলাকার উন্নয়নের জন্য আবদার করেছেন অনেকেই। রাস্তাঘাট সহ পরিকাঠামোগত উন্নয়নের দাবি তুলেছেন মন্ত্রীর কাছে। অধিকাংশ গ্রাম পঞ্চায়েত ঘোরা বাকি রয়েছে মন্ত্রীর। নিজেদের গ্রাম পঞ্চায়েতে মন্ত্রীকে নিয়ে আসার জন্য চাপ পড়ছে অঞ্চল নেতৃত্বের উপর। একাধিক নেতা দ্রুত তাঁদের এলাকায় মন্ত্রীকে চায়ের আড্ডায় আসার জন্য অনুরোধ করছেন। এদিকে, নেতৃত্বকে জনসংযোগ বাড়ানোর জন্য বার্তা দিচ্ছেন মন্ত্রীও। আবাস যোজনার ঘরের জন্য কারও কাছে টাকা নেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। যদিও মন্ত্রী বলেন, পঞ্চায়েত সদস্য সহ দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক হবে। জনসংযোগ কর্মসূচিতে জোর দেওয়ার বিষয় আলোচনা হবে। অভ্যন্তরীণ বিষয়েও কিছু বার্তা দেওয়া হবে নেতা-কর্মীদের।