Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ ডুয়ার্স রান

আজ ডুয়ার্স রান
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: জেলা পুলিস ও প্রশাসনের উদ্যোগে আজ, রবিবার আলিপুরদুয়ারে ‘ডুয়ার্স রান’ শীর্ষক আন্তর্জাতিক রোড রেস অনুষ্ঠিত হচ্ছে। সহযোগিতায় থাকছে মাঝেরডাবরী চা বাগান কর্তৃপক্ষ। আলিপুরদুয়ার জেলাকে ড্রাগ ফ্রি জোন ও জেলার পর্যটনকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের তো বটেই এই প্রতিযোগিতায় কেনিয়া, ভুটান ও নেপালের প্রতিযোগিরাও অংশ নিচ্ছেন। ইতিমধ্যেই ওই তিনটি দেশের প্রতিযোগিরা আলিপুরদুয়ারে পৌঁছেও গিয়েছেন। ২১ ও ১০ কিমি দু’টি ইভেন্টে এই রোড রেস হবে। দু’টি ইভেন্টেই পুরুষ ও মহিলা প্রতিযোগী থাকবে।
Advertisement
জেলার পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, ২১ কিমির রোড রেস মাঝেরডাবরী চা বাগান, ৩১-সি জাতীয় সড়ক ও দমনপুর ছুঁয়ে ফের প্যারেড গ্রাউন্ডে এসে শেষ হবে। ১০ কিমির দৌড়টি রেল জংশন গিয়ে ফের শেষ হবে প্যারেড গ্রাউন্ডে এসে।
সম্পর্কিত সংবাদ