Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করছে রোহিতরা, দুবাইতে সহজ প্রতিপক্ষ বাংলাদেশ

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করছে রোহিতরা, দুবাইতে সহজ প্রতিপক্ষ বাংলাদেশ
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দুবাই, ২০ ফেব্রুয়ারি: আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান। দুপুর আড়াইটায় দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম লড়াইয়ে নামছে ভারত। ফলে আগে থেকেই ধারে-ভারে এগিয়ে রয়েছে রোহিত ব্রিগেড। তবে একেবারে হেলাফেলার ম্যাচ এটি নয়। বিশেষ করে বাংলাদেশের তরফে আগে থেকেই রীতিমতো ‘জিততে পারি’ বলে প্রচার শুরু হয়েছে। তবে খেলার মাঠেই হবে আসল লড়াই।
Advertisement
পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশের তুলনায় শত যোজন এগিয়ে রয়েছে রোহিতরা। এখন পর্যন্ত দুবাইতে টিম ইন্ডিয়া একটিও ওয়ানডে ম্যাচ হারেনি। দুবাই স্টেডিয়ামে মোট ৬টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৫টিতেই জয়ী হয়েছে ভারত। আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ মাত্র ড্র হয়েছিল। অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে এই মাঠে পাকিস্তান এবং বাংলাদেশকে দু’বার করে হারিয়েছে ভারতীয় দল। ফলে এই ম্যাচ জেতার আশা বাংলাদেশেরও খুব বেশি নেই। ফেভারিট হিসেবেই নামবে ভারত।
Advertisement
সম্পর্কিত সংবাদ