Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ চাষের জল ছাড়া নিয়ে বৈঠক

আজ চাষের জল ছাড়া নিয়ে বৈঠক
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বোরো চাষের জন্য কোন কোন ক্যানেলে জল দেওয়া হবে তা ঠিক করতে আজ, মঙ্গলবার বৈঠকে বসছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। গত বছর জেলার ক্যানেলগুলি সংস্কার করা হয়েছে। কাজ চলার জন্য গত বছর বহু এলাকায় জল পৌঁছয়নি। এবার সেসব এলাকায় জল যাবে বলে চাষিরা আশাবাদী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেরো এবং রবি চাষের জন্য কত পরিমাণ জল ছাড়া হবে তা কয়েকদিন আগেই নবান্নের বৈঠকে ঠিক হয়েছে। তবে কোন কোন ক্যানেলে জল যাবে তা সেদিন চূড়ান্ত হয়নি। এদিন বৈঠকের পর চাষিরা তা জানতে পারবেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ