সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি বাজারের সমস্যা নিয়ে সোমবার পুরসভায় আলোচনায় বসতে চলেছে ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদল। ময়নাগুড়ি পুরাতন বাজারে দোকানের বাইরে পসরা সাজিয়ে চলছে ব্যবসা। এই পসরা সরাতে দুবার ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছিল সমিতি। কিছুদিন আগেও ব্যবসায়ী সমিতির প্রতিনিধি দল কিছু ব্যবসায়ীদের রবিবারের মধ্যে পসরা সরানোর নির্দেশ দিয়েছিল। রবিবার বাজারে যেকটি দোকান খোলা ছিল সেগুলির পসরা বাইরেই সাজানো ছিল। ফলে বাজারের গলি দখলমুক্ত না হওয়ায় চলাচলে সমস্যা হচ্ছে। এবার এই বিষয় নিয়ে পুরসভায় সোমবার বৈঠক করবে পুরসভা ও ব্যবসায়ী সমিতি। ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা এদিন এই কথা জানিয়েছেন।
Advertisement
ময়নাগুড়ি বাজার এলাকার কাউন্সিলার ৯ নম্বর ওয়ার্ডের গোবিন্দ পাল বলেন, কিছু বিষয় নিয়ে পুরসভায় বৈঠক রয়েছে। যেখানে বাজারের প্রসঙ্গে আলোচনা হবে। ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা হবে। একটি সিদ্ধান্ত নেওয়া হবে।
কিছুদিন আগে শহরের সুভাষ নগর সংলগ্ন এলাকায় একটি অগ্নিকাণ্ড ঘটে। পাটের গুদাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরেও ময়নাগুড়ির ব্যবসায়ীদের হুঁশ ফেরেনি। ময়নাগুড়ি বাজার অত্যন্ত ঘিঞ্জি। তারউপর বাজারের অলিগলি দখল করে দোকানের বিভিন্ন সামগ্রী রেখে দিয়েছেন কিছু ব্যবসায়ী। একসময় প্রশাসনের পক্ষ থেকে অভিযান হয়েছিল। সরিয়ে দেওয়া হয়েছিল পসরা। কিন্তু দুর্গাপুজোর সময় থেকে এখন পর্যন্ত বাজারের অলিগলি দখল করে চলছে ব্যবসা। ময়নাগুড়ির ব্যবসায়ী সমিতির সম্পাদক বলেন, প্রশাসন কী ব্যবস্থা নিতে চলেছে, সেটা আমরা শুনব।