Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ বৈঠক জেলাশাসকের

আজ বৈঠক জেলাশাসকের
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: আজ, শুক্রবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল। আরজি কর কাণ্ডের পর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে রাজ্য সরকার রাত্তিরের সাথী প্রকল্প নিয়েছে। সেই প্রকল্পের কাজ এই দুই হাসপাতালে কতদূর এগিয়েছে, এনিয়ে জেলাশাসক পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডাঃ তুলসী প্রামাণিক। কিছুদিন আগেই স্বাস্থ্যদপ্তরের একটি দল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত্তিরের সাথীর কাজ পরিদর্শন করে গিয়েছেন। সেই পরিদর্শনে দেখা গিয়েছে এই প্রকল্পের কাজ শুরু হলেও, শেষ হয়ে ওঠেনি। তার পরপরই জেলাশাসকের এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Advertisement
সম্পর্কিত সংবাদ