Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ বারাসতে ভোটাভুটিতেই সিপিএমের জেলা কমিটি গঠন

আজ বারাসতে ভোটাভুটিতেই সিপিএমের জেলা কমিটি গঠন
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: আজ, ভোটাভুটির মধ্য দিয়েই গঠিত হবে উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের জেলা সম্পাদক ও কমিটি। এনিয়ে জেলা নেতৃত্ব থেকে নিচুতলার কর্মীদের মধ্যে রয়েছে চাপা উত্তেজনা। 
Advertisement
জানা গিয়েছে, সদ্য শেষ হয়েছে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন। শেষদিন অর্থাৎ গত সপ্তাহের রবিবার গভীর রাত পর্যন্ত কোন্দল চলে সম্মেলন কক্ষ বারাসতের রবীন্দ্র ভবনে। বর্তমান জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীকে সরানো নিয়ে সরব হন দলের একটি বড় অংশ। অন্য একটি অংশ তাঁকে সম্পাদক করতে তদ্বির করেন। কিন্তু, শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আলিমুদ্দিন থেকে পলিটব্যুরোর নেতাদের। ‘লবি’র লড়াইয়ে শেষমেশ স্থগিত হয়ে যায় কমিটি গঠন থেকে সম্পাদক নির্বাচন। তাই আজ, রবিবার বারাসতে জেলা সিপিএমের কার্যালয়ে ভোটাভুটির মধ্য দিয়েও কমিটি হবে। সিপিএমের একটি সূত্রের খবর, সম্পাদকের জন্য পাল্লা ভারী বর্তমান সম্পাদক মৃণাল চক্রবর্তীর। কিন্তু, শেষ হাসি কে হাসেন, সেটাই এখন দেখার। এদিকে, ভোটাভুটি করে জেলা কমিটি গঠনকে কটাক্ষ করেছে বিরোধীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ