Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ বাঁকুড়ায় শিল্প সম্মেলন  

আজ বাঁকুড়ায় শিল্প সম্মেলন
 
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: আজ, শুক্রবার বাঁকুড়ায় সিনার্জি আয়োজিত হতে চলেছে। ওই শিল্প সম্মেলনে বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়ার উদ্যোগপতিরাও অংশ নেবেন। দুই জেলার শিল্প সম্ভাবনা, সমস্যা ও নতুন বিনিয়োগের প্রস্তাব নিয়ে আলোচনা হবে। শিল্পপতিদের পাশাপাশি সিনার্জিতে প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরাও উপস্থিত থাকবেন। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, এদিন সকাল ১০টা থেকে বাঁকুড়ার রবীন্দ্র ভবনে সিনার্জি শুরু হবে। তা দিনভর চলবে। সিনার্জিতে দুই জেলা মিলিয়ে মোট প্রায় ৫০০ জনের অংশ নেওয়ার কথা রয়েছে। একদিনের ওই শিল্প সম্মেলনের দিকে সংশ্লিষ্ট সকলে তাকিয়ে রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ