নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আজ, রবিবার বিকেলে ঐতিহ্যবাহী দুই ভৈরব পুজোর বিসর্জনের শোভাযাত্রায় অংশ নেবে বহরমপুরবাসী। ভৈরবতলার বড় ভৈরব এবং নিমতলার নিমবাবার বিসর্জন হবে ভাগীরথীর ঘাটে। এই দুই শোভাযাত্রা ঘিরে গোটা শহরেই মানুষের ঢল নামে। রাস্তার ধারে হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন। বিকেল থেকে শহর পরিক্রমা করে সন্ধ্যায় ভাগীরথীর ঘাটে বিসর্জন দেন উদ্যোক্তারা। নির্বিঘ্নে শোভাযাত্রা সম্পন্ন করার জন্য শহরজুড়ে প্রচুর পুলিস মোতায়েন করা হবে। বেশকিছু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে বলে পুলিস জানিয়েছে।



