Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আইটেম গানে নাচ প্রধান শিক্ষক সহ অন্যদের, বিতর্ক

আইটেম গানে নাচ প্রধান শিক্ষক সহ অন্যদের, বিতর্ক
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানিকচক: মানিকচকের কালিন্দ্রি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান। স্টেজে গায়িকা ও ছাত্রীদের সঙ্গে নাচছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও (সত্যতা যাচাই করেনি বর্তমান) ভাইরাল হতেই নিন্দার ঝড় এলাকাজুড়ে। তীব্র ধিক্কার জানিয়েছে প্রাক্তনীরা।
Advertisement
৭৫ বছরে উপলক্ষে তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিল স্কুল কর্তৃপক্ষ। বুধবার ছিল শেষদিনের অনুষ্ঠান। সেখানে ছাত্রছাত্রী ও শিক্ষকদের বিনোদনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি গানের আয়োজন করা হয়েছিল। দেখা যায় আইটেম গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন স্কুলের প্রধান শিক্ষক নাজিবুল হক সহ অন্য শিক্ষকেরা। স্টেজের উপর ছাত্রীদের সঙ্গেও নাচতে দেখা যায় প্রধান শিক্ষককে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নিন্দা করেছেন। এবিষয়ে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ রহমত বলেন, স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ধরনের নাচগানের অনুষ্ঠানকে ধিক্কার জানাচ্ছি। জেলা বিদ্যালয় পরিদর্শককে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানাচ্ছি।(প্রধান শিক্ষক নাজিবুলকে বারবার ফোন ও মেসেজ করা হলেও তিনি প্রতিক্রিয়া জানাননি।
এবিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (সেকেন্ডারি) বাণীব্রত দাস বলেন, অনুষ্ঠানের বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখব বিদ্যালয়ে কী ধরনের অনুষ্ঠান হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ