সংবাদদাতা, বর্ধমান: বচসার জেরে আইসক্রিম বিক্রেতাকে ছুরি মারার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতের নাম শুভেন্দু বৈরাগী। মেমারি থানার মহেশডাঙা ২ নম্বর ক্যাম্পের দক্ষিণপাড় এলাকায় তার বাড়ি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে ১০ ফেব্রুয়ারি ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে মহেশডাঙা ১ নম্বর ক্যাম্পের দক্ষিণপাড় এলাকার বাসিন্দা সুকান্ত রায় ও তাঁর ভাই দোলের মাঠে দোকানে আইসক্রিম বিক্রি করছিলেন। সেই সময় শুভেন্দু ও তার দুই সঙ্গী সেখানে আসে। সুকান্তর সঙ্গে তাদের বচসা বাধে। তারা সুকান্তর ভাইকে চড় মারে।



