Bartaman Logo
১০ জুন, ২০২৬

এয়ারবাসে সফ্টওয়্যারে ত্রুটি, বিশ্বজুড়ে উড়ান চলাচলে বিঘ্নের আশঙ্কা

গত অক্টোবরে মেক্সিকো থেকে আমেরিকাগামী একটি জেটব্লুর ফ্লাইট ‘হঠাৎ উচ্চতা কমে যাওয়ার’ সমস্যার সম্মুখীন হয়। জরুরি ভিত্তিতে সেটি অবতরণে বাধ্য হন পাইলট।

এয়ারবাসে সফ্টওয়্যারে ত্রুটি, বিশ্বজুড়ে উড়ান চলাচলে বিঘ্নের আশঙ্কা
  • ২৯ নভেম্বর, ২০২৫ ১৩:১১
Prefer us on Google

নয়াদিল্লি, ২৯ নভেম্বর: এয়ারবাসের বিমানের সফ্‌টওয়্যারে মারাত্মক ত্রুটি। অবিলম্বে সফ্‌টওয়্যার আপডেট প্রয়োজন। নাহলে ঘটে যেতে পারে বড়সড় বিপদ। ইউরোপীয় বিমান সংস্থাটির এমন সতর্কবার্তা ঘিরে হইচই পড়ে গিয়েছে। কারণ বিশ্বজুড়ে এ৩২০ সিরিজের বিমানের সংখ্যা প্রায় ছ’হাজার। হঠাৎ সেগুলি বসে যাওয়ায় হাজার হাজার ফ্লাইট বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

Advertisement

এই সমস্যার প্রভাব থেকে রক্ষা পাবে না ভারতও। ইতিমধ্যে জরুরি সফ্‌টওয়্যার এবং হার্ডওয়্যার আপডেট না হওয়া পর্যন্ত এয়ারবাসের এ৩২০ সিরিজের বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করেছে ডিজিসিএ। এর পাশাপাশি আছে এ৩১৯ এবং এ৩২১ সিরিজের বিমান। এদেশের বিমান সংস্থাগুলির ফ্লিটে তিনশোর বেশি এই মডেলের বিমান আছে। সেই সবগুলি ‘ত্রুটিমুক্ত’ করে ফের উপযুক্ত করতে স্বাভাবিকভাবেই বেশ কিছুটা সময় লাগবে। সোম অথবা মঙ্গলবার নাগাদ পরিষেবা ফের স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে
কী সমস্যা আছে এয়ারবাসের এ৩২০ সিরিজে? জানা গিয়েছে, এই বিমানের সফ্‌টওয়্যারে এমনই এক ত্রুটি ধরা পড়েছে, যা সূর্যের তীব্র বিকিরণে ফ্লাইট কন্ট্রোলের গুরুত্বপূর্ণ ডেটা নষ্ট করে দিতে পারে। এর ফলে ঘটে যেতে পারে দুর্ঘটনা। ফলে ঝুঁকি নেয়নি এয়ারবাস কর্তৃপক্ষ। জারি করা হয় জরুরি সফ্‌টওয়্যার আপডেটের অ্যালার্ট। এরপরে এর ফলে আর সমস্যা থাকবে না বলে মনে করা হচ্ছে।
গত অক্টোবরে মেক্সিকো থেকে আমেরিকাগামী একটি জেটব্লুর ফ্লাইট ‘হঠাৎ উচ্চতা কমে যাওয়ার’ সমস্যার সম্মুখীন হয়। জরুরি ভিত্তিতে সেটি অবতরণে বাধ্য হন পাইলট। সেসময় বেশ কয়েকজন যাত্রীর সামান্য চোটআঘাত লাগে। বিমানের হঠাৎ এমন আচরণের কারণ অনুসন্ধানে সফটওয়্যারের ত্রুটির বিষয়টি আবিষ্কৃত হয়। বিশেষজ্ঞদের অনুমান, তীব্র সৌর বিকিরণের কারণে ফ্লাইট কন্ট্রোল সহায়ক কম্পিউটারের ডেটা বিকৃত হয়ে জেটব্লুর ফ্লাইটটিতে এমন ঘটনা ঘটেছিল। এ ধরনের সমস্যা যাতে অন্য উড়ানেও দেখা না দেয়, সেজন্য জরুরি ভিত্তিতে সফ্‌টওয়্যার আপডেটের অ্যালার্ট দিয়েছে এয়ারবাস। এ৩২০ সিরিজের পাশাপাশি এ৩১৯ এবং এ৩২১ সিরিজের ক্ষেত্রেও একই নির্দেশ এসেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ