নাসার স্যাটেলাইটে ধরা পড়ল ভারত ও পাকিস্তানের বায়ুদূষণ
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নাসার স্যাটেলাইটে ধরা পড়ল দিল্লি সহ উত্তর ভারত ও পাকিস্তানের ভয়াবহ বায়ুদূষণ। শীতের শুরুতেই দুই দেশের বিস্তীর্ণ অঞ্চলে ঘন ধোঁয়ার বিশাল আস্তরণ তৈরি হয়েছে। যা মহাকাশ থেকেও দৃশ্যমান। নাসার মডারেট রেজোলিউশন ইমেজিং স্পেক্ট্রোরেডিওমিটার (এমওডিআইএস) এবং ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (ফার্মস)-এর ইমেজে দেখা গিয়েছে, সিন্ধু ও গাঙ্গেয় সমভূমি অঞ্চলে একটি পুরু ধূসর রঙের ধোঁয়াশার স্তর ছড়িয়ে রয়েছে। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ সংলগ্ন অঞ্চলে দূষণের মাত্রা বেশি। ​স্যাটেলাইট ইমেজে বেশকিছু লাল চিহ্নও দেখা গিয়েছে। এই অঞ্চলগুলি হল খেতের আগাছা পোড়ানোর  হটস্পট। ওই অঞ্চলে দূষণের মাত্রা বৃদ্ধির কারণও হল আগাছা পোড়ানো। 

Advertisement