Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইয়ার নন, নতুন অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স

আইয়ার নন, নতুন অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাবতীয় জল্পনার অবসান। আজ, সোমবার আইপিএল শুরুর প্রায় আড়াই সপ্তাহ আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলের ক্যাপ্টেন হতে চলেছেন অজিঙ্কে রাহানে। সহ অধিনায়ক হতে চলেছেন ভেঙ্কটেশ আইয়ার।
Advertisement
উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৫ মেগা অকশনে বেস প্রাইস মাত্র ১.৫ কোটি টাকায় অজিঙ্কে রাহানেকে কিনেছিল কেকেআর ম্যানেজমেন্ট। আর ভেঙ্কটেশ আইয়ারের দাম ছিল ২৩.৭৫ কোটি টাকা। কেকেআর সমর্থকদের প্রত্যাশা ছিল ভেঙ্কটেশ আইয়ারকেই অধিনায়কত্বের ব্যাটন দেবে কেকেআর কর্তৃপক্ষ। কিন্তু তা হল না, অভিজ্ঞতার প্রতি ভরসা দেখাল টিম ম্যানেজমেন্ট।
কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বলেন, "অজিঙ্কে রাহানের মতো একজনকে অধিনায়ক হিসেবে পেয়ে আমরা উচ্ছ্বসিত। তিনি অধিনায়ক হিসেবে দলে নিজের অভিজ্ঞতা ও ম্যাচুরিটি আনতে পারবেন।" অন্যদিকে, দায়িত্ব নেওয়ার পর অজিঙ্কে রাহানে বলেন, "কেকেআর-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া সম্মানের বিষয়। আইপিএল-এ কেকেআর সফলতম দলগুলির মধ্যে অন্যতম। আমাদের দল যথেষ্ট শক্তিশালী ও টিমে ভারসাম্য রয়েছে।"
Advertisement
সম্পর্কিত সংবাদ