Bartaman Logo
১৬ জুন, ২০২৬

ডিপি কালো করল এয়ার ইন্ডিয়া

মৃত্যু কেবল মিথ্যে হোক। সারি সারি মৃতদেহের সামনে দাঁড়িয়ে এমনটাই বলতে ইচ্ছা হয়। তবু অজানা অচেনা পথে হাজির হয় মৃত্যুদূত।

ডিপি কালো করল এয়ার ইন্ডিয়া
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: মৃত্যু কেবল মিথ্যে হোক। সারি সারি মৃতদেহের সামনে দাঁড়িয়ে এমনটাই বলতে ইচ্ছা হয়। তবু অজানা অচেনা পথে হাজির হয় মৃত্যুদূত। সঙ্গে নিয়ে আসে মৃত্যুর পরোয়ানা। দুর্ঘটনা, বিপর্যয়, কিংবা আরও বীভৎস ঘটনা কেড়ে নিয়ে যায় অনেক। রেখে যায় শুধু শূন্যস্থান। আমেদাবাদ বিমান দুর্ঘটনার ক্ষেত্রেও আলাদা কিছু হল না। হাহাকার আর কান্নার মাঝে রয়ে গেল রাশি রাশি শোকবার্তা। যারা নিজের কাছের মানুষ হারালেন তাঁদের দুঃখ ভাষায় প্রকাশ করা যায় না। বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ডিসপ্লে পিকচার বা ডিবি কালো করে ঘটনায় শোক প্রকাশ করেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ