Bartaman Logo
১০ জুন, ২০২৬

কেদারনাথে দুর্ঘটনার কবলে এয়ার অ্যাম্বুল্যান্স, ভেঙে পড়ল কপ্টারের পিছনের অংশ

কেদারনাথে দুর্ঘটনার কবলে এয়ার অ্যাম্বুল্যান্স, ভেঙে পড়ল কপ্টারের পিছনের অংশ
  • ১৭ মে, ২০২৫ ১৪:০৫
Prefer us on Google

গৌরীকুণ্ড: উত্তরাখণ্ডের কেদারনাথে বড়সড় দুর্ঘটনা। তবে কোনওক্রমে রক্ষা পাওয়া গিয়েছে প্রাণহানির হাত থেকে। কেদারনাথ পৌঁছতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি এয়ার অ্যাম্বুল্যান্স। কেদারনাথের হেলিপ্যাডে অবতরণের ঠিক আগেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। ফলে যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। মাঝ আকাশে এই বিপদ হলে নিশ্চিত বড় দুর্ঘটনা ঘটত।

Advertisement

জানা গিয়েছে, এয়ার অ্যাম্বুল্যান্সটি এক অসুস্থ পর্যটককে উদ্ধার করে আনতে ঋষিকেশ এইমস থেকে কেদারনাথে গিয়েছিল। কিন্তু অবতরণের মাত্র ২০ মিটার আগে কপ্টারটির পেছনের অংশ ভেঙে পড়ে। দুর্ঘটনার পর পাইলট ও চিকিৎসকেরা নিরাপদে বাইরে বেরিয়ে আসেন। মনে করা হচ্ছে, ভারসাম্য হারিয়ে ফেলার কারণেই এই দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, চলতি মাসে মে মাসে মোট তিনটি হেলিকপ্টার দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে উত্তরকাশী জেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়। অন্যদিকে, বদ্রীনাথ ধামে যাওয়া হেলিকপ্টারের জরুরি অবতরণে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তীর্থযাত্রীরা। বদ্রীনাথ থেকে চামোলি জেলার শেরসিতে ফিরতে থাকা একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে উখিমঠে জরুরি অবতরণ করেছিল। তবে তাতে প্রাণহানির ঘটনা ঘটেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ