Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএল নিয়ে বোর্ডের নির্দেশ

আইপিএলের আগে কড়া অবস্থা নিল বিসিসিআই। ইতিমধ্যেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলের কাছে নিয়মাবলী পৌঁছে গিয়েছে। কী রয়েছে তাতে? জানা যাচ্ছে, আইপিএলে ম্যাচ বা অনুশীলনের জন্য শুধুমাত্র টিম বাস ব্যবহার করতে পারবেন ক্রিকেটাররা।

আইপিএল নিয়ে বোর্ডের নির্দেশ
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইপিএলের আগে কড়া অবস্থা নিল বিসিসিআই। ইতিমধ্যেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলের কাছে  নিয়মাবলী পৌঁছে গিয়েছে। কী রয়েছে তাতে? জানা যাচ্ছে, আইপিএলে ম্যাচ বা অনুশীলনের জন্য শুধুমাত্র টিম বাস ব্যবহার করতে পারবেন ক্রিকেটাররা। ব্যক্তিগত গাড়ির উপর রয়েছে নিষেধাজ্ঞা। এখানেই শেষ নয়। ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও ঢুকতে পারবেন না ড্রেসিং-রুমে। ম্যাচের দিন তো বটেই, অনুশীলনের দিনও একই নিয়ম মানতে হবে। প্রয়োজনে স্টেডিয়ামের হসপিটালিটি বক্সে বসে প্র্যাকটিস দেখতে পারবেন তাঁরা। শুধুমাত্র পরিচয়পত্র থাকা কর্তা বা কর্মী ব্যতীত সবার ক্ষেত্রে প্রযোজ্য এই নিয়ম।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ