নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আইপ্যাকের দপ্তরে ইডি হানার মামলায় আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি। এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিবাদী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে রাজীব কুমার সহ রাজ্য পুলিস কর্তাদের একাংশ। যদিও কলকাতা হাইকোর্টে যখন একই মামলা রয়েছে, তখন সুপ্রিম কোর্টে ইডি এভাবে আবেদন করতে পারে না বলেই বক্তব্য জমা দিয়েছে রাজ্য সরকার। কিন্তু ইডির বক্তব্য, কেন্দ্রীয় এজেন্সির কাজে যেভাবে রাজ্য প্রশাসন বাধা দিচ্ছে, তার প্রভাব বৃহত্তর। তাই সুপ্রিম কোর্টেই মামলা চলুক।



