Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আইনি সহায়তা পরিষেবা কেন্দ্র খুলল আলিপুরদুয়ার পুরসভা

আইনি সহায়তা পরিষেবা কেন্দ্র খুলল আলিপুরদুয়ার পুরসভা
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিনামূল্যে আইনি সহায়তা পরিষেবা কেন্দ্র চালু হল আলিপুরদুয়ার পুরসভা অফিসে। রবিবার পুরভবনে এক অনুষ্ঠানে বিনামূল্যে এই আইনি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা লিগাল সার্ভিস অথরিটির সেক্রেটারি ডালিয়া ভট্টাচার্য। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, এলাকার প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ কাউন্সিলাররা। পরে পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, পুরসভার ২০টি ওয়ার্ডের সাধারণ মানুষকে এই ক্লিনিক থেকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হবে। সপ্তাহের ছ’দিনেই এই কেন্দ্র খোলা থাকবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ