নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বৃহস্পতিবার শিশুদিবস উপলক্ষ্যে হরিজনপল্লি প্রাথমিক বিদ্যালয়ে আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আইনি শিবির হয়। উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ ও অধিকার মিত্র সুমঙ্গল মুখোপাধ্যায় প্রমুখ। শিশুদের সুরক্ষা, অধিকার ও শিশু দিবসের গুরুত্ব সম্পর্ককে আলোকপাত করা হয়।



