নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: জাতীয় আইনি পরিষেবা দিবসে শনিবার বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের(ডিএলএসএ) তরফে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে সিউড়ি জেলা আদালত চত্বর থেকে একটি র্যালি বের হয়। সেখানে পুলিসকর্মীদের পাশাপাশি পিঙ্ক বাহিনীর পুলিসকর্মীরাও উপস্থিত ছিলেন। পরে বাসস্ট্যান্ড, রেলস্টেশন চত্বরেও আইনি পরিষেবা সংক্রান্ত ক্যাম্প করা হয়। ডিএলএসএর সচিব নিরুপমা দাস ভৌমিক বলেন, ১৯৮৫ সাল থেকে এই দিনটিকে পালন করা হয়। আইন যে সকলের জন্য সেটাই মানুষকে বোঝানো হয়েছে।



