Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আইজির নাম করে ডিএসপিকে ভুয়ো ফোন কল, থানায় অভিযোগ দায়ের

আইজির নাম করে ডিএসপিকে ভুয়ো ফোন কল, থানায় অভিযোগ দায়ের
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: সাইবার প্রতারকদের টার্গেট এবার সরকারি অফিসার! উত্তরবঙ্গের আইজির নাম করে বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের কাছেই ভুয়ো কল! ওই কলে বালুরঘাট থানার আইসির সঙ্গে  উত্তরবঙ্গের পুলিসের আইজির সঙ্গে কথা বলানোর নির্দেশ দেওয়া হয়। এমনকী, আইজির ব্যক্তিগত সহায়ক বলেও ফোনে ওই প্রতারক জানিয়েছে। বিষয়টি ভুয়ো বুঝতে পেরেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ডিএসপি। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিস। বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, উত্তরবঙ্গের আইজির ব্যক্তিগত সহায়ক পরিচয় দিয়ে আমার কাছে ভুয়ো কল এসেছিল। ওই কলে আইসির সঙ্গে কথা বলানোর কথা বলা হয়। আমি বিষয়টি বুঝতে পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিস সূত্রে খবর, ওই কলের মাধ্যমে সাইবার প্রতারকরা টাকা হাতানোর ছক কষেছিল। তবে সাইবার প্রতারণা বুঝতে পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রতারকরা ওয়েবসাইট থেকে সরকারি আধিকারিকদের নম্বর জোগাড় করে ভুয়ো কল করছে বলে অভিযোগ। আগেও বালুরঘাটের একাধিক সরকারি অফিসের নাম করে সাধারণ মানুষকে ভুয়ো কল করা হয়েছে। সম্প্রতি বালুরঘাট জয়েন্ট বিডিও’র নাম করে প্রধানদের ভুয়ো কল করা হয়। কর্মখালির জন্য নিয়োগের জন্য বিভ্রান্তিকর কল করা হয়। আবাসের নাম করেও বিডিও’র পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছে এমন ভুয়ো কল আসে। যা নিয়ে পুলিসের তরফে এবং সাইবার ক্রাইমের তরফে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ