Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আইএসআইয়ের দুই অধ্যাপক পুরস্কৃত

আইএসআইয়ের দুই অধ্যাপক পুরস্কৃত
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) দুই অধ্যাপক সর্বভারতীয় পর্যায়ের পুরস্কার পাচ্ছেন। সংস্থার তরফে বুধবার জানানো হয়েছে, অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স ‌ইউনিটের ডঃ সৌভিক রায় এই বছরের মহলানবিশ মেমোরিয়াল মেডেলের জন্য মনোনীত হয়েছেন। ইন্ডিয়ান ইকনোমেট্রিক সোসাইটি এই পুরস্কার দেয়। সম্প্রতি আইএসআই-এর থিওরিটিকাল স্ট্যাটিসটিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স ইউনিটের অধ্যাপক নীনা গুপ্তা এই বছরের ইনফোসিস পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ‘জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম’ এর উপর উল্লেখযোগ্য গবেষণামূলক কাজের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন বলে সংস্থা জানিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ