Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আইআইটিতে ছাত্র মৃত্যুর তদন্তে নামল ফরেনসিক বিশেষজ্ঞ দল

আইআইটিতে ছাত্র মৃত্যুর তদন্তে নামল ফরেনসিক বিশেষজ্ঞ দল
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: সোমবার খড়্গপুর আইআইটিতে আসে ফরেনসিক বিশেষজ্ঞ দল। এদিন বিকেলে পদস্থ পুলিস অফিসারদের উপস্থিতিতে ফরেনসিক বিশেষজ্ঞরা আজাদ হলে শওনের ঘর থেকে নমুনা সংগ্রহ করেন। পুলিস সুপার ধৃতিমান সরকার বলেন, তদন্ত সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ফরেনসিক এক্সপার্টদের চেয়েছিলাম। ঘটনার দিনই আমরা পুলিস কুকুর দিয়ে তদন্ত করি। সাম্ভাব্য সমস্ত দিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিসের এক আধিকারিক বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। রবিবারই আইআইটির ডিরেক্টর অমিয় পাত্র বলেছিলেন আইআইটি আলাদা করে কোনও তদন্ত করবে না। পুলিসি তদন্তে আইআইটি সহযোগিতা করবে। প্রসঙ্গত রবিবার সকালে আইআইটির হস্টেলের ঘরে এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তাঁর নাম শওন মালিক (২২)। তাঁর বাড়ি কলকাতার কসবা এলাকায়। তিনি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আজাদ হলের ৩০২ নম্বর রুমে থাকতেন। তাঁর বাবা, মা’ই প্রথম ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। তাঁরা ওইদিন ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর পরিবারের লোকজন মৃতদেহ নিয়ে দাসপুরে তাদের আদি বাড়িতে যান। সেখান থেকে মৃতদেহ কলকাতায় নিয়ে যাওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ