Bartaman Logo
১০ জুন, ২০২৬

আইআইটি কানপুরের অ্যানালিস্টকে ধর্ষণ

আইআইটি কানপুরের অ্যানালিস্টকে ধর্ষণ
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কানপুর: সহকর্মীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ করলেন আইআইটি কানপুরের এক কর্মী। আদতে অরুণাচল প্রদেশের বাসিন্দা ওই আদিবাসী মহিলা আইআইটি কানপুরে অ্যানালিস্ট হিসেবে কর্মরত। বৃহস্পতিবার পুলিস একথা জানিয়েছে। ২৪ বছর বয়সি সেই মহিলার অভিযোগের ভিত্তিতে কল্যাণপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
Advertisement
অভিযোগকারী মহিলা তফসিলি উপজাতি শ্রেণিভুক্ত। তাঁর অভিযোগের ভিত্তিতে আইআইটি কানপুর কর্তৃপক্ষ ইতিমধ্যেই ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কল্যাণপুরের এসিপি অভিষেক পান্ডে বলেন, গত এক বছর ধরে ওই মহিলা আইআইটি কানপুরে একটি সাইবার সিকিওরিটি প্রজেক্টের অ্যানালিস্ট হিসেবে কাজ করছিলেন। তাঁর অভিযোগ, এক ইঞ্জিনিয়ার সহকর্মীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি একাধিকবার যৌন সম্পর্ক করেন। ডেপুটি পুলিস কমিশনার (পশ্চিম) রাজেশ কুমার সিং বলেন, বুধবার মেডিক্যাল পরীক্ষা হয়েছে নির্যাতিতার। বৃহস্পতিবার এক মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ইঞ্জিনিয়ার মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। তাঁকে এখনও গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিস।   
Advertisement
সম্পর্কিত সংবাদ