Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আড়াই কোটি কর পরিশোধ করবে এনবিএসটিসি

আড়াই কোটি কর পরিশোধ করবে এনবিএসটিসি
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অফিস, বাস ডিপো সহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। তার জন্য নিগমকে পুরসভাগুলিতে কর দিতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সেই কর বকেয়া রয়েছে। এবার তা পূরণ করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। ১৫টি পুরসভাকে আড়াই কোটি টাকা দেওয়া হবে। ধাপে ধাপে সব পুরসভাকেই তা দেওয়া হবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ২০০৯ সাল থেকে পুরসভার কর বকেয়া রয়েছে। কিন্তু পুরোটা দেওয়ার ফান্ড ছিল না। আড়াই কোটি টাকা পেয়েছি। তার থেকে কোচবিহার পুরসভাকে প্রায় ৮০ লক্ষ ও শিলিগুড়ি পুরসভাকে ৩০ লক্ষ টাকা দেওয়া হবে। প্রায় ১৫টি পুরসভায় ২২ ডিপো রয়েছে। প্রায় আড়াই কোটি পরিশোধ করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ