আহত অভিনেতা অক্ষয় কুমার। বর্তমানে মুম্বইয়ে ‘হাউজফুল ৫’ ছবির কাজে ব্যস্ত নায়ক। ছবিতে একটি স্টান্ট করতে গিয়ে আচমকা আহত হন নায়ক। জানা গিয়েছে, তাঁর চোখে লেগেছে। স্টান্টটি করার সময় একটি বস্তু অভিনেতার চোখে লাগে। তড়িঘড়ি একজন চিকিৎসককে ডাকা হয় সেটে। তিনি পরীক্ষা করেন। জানান, বিশ্রামে থাকতে হবে অক্ষয়কে। তবে শ্যুটিং বন্ধ হয়নি। অন্য অভিনেতাদের নিয়ে চলেছে কাজ। শ্যুটিং বন্ধ করতে চাননি অক্ষয় নিজেও। চোট নিয়েও তিনি শ্যুটিং করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে খবর। কারণ এই মুহূর্তে ছবির শেষ মুহূর্তের কাজ চলছে। তাই দেরি করতে চান না কেউই।



