নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শহরে উদ্ধার হল একটি আহত বনবিড়াল। রবিবার বিকেলে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রমের ক্যাম্পাসে দেখা যায় প্রাণীটিকে। মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় ওই বনবিড়ালকে ঘোরাফেরা করতে দেখে মহারাজরা খবর দেন বনদপ্তরে। এরপরই খাঁচা নিয়ে চলে আসেন বনকর্মীরা। আহত প্রাণীটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় লাটাগুড়িতে। ডেপুটি রেঞ্জার সুরজিৎ সেনগুপ্ত বলেন, এদিন একটি আহত বনবিড়াল উদ্ধার হয়েছে। সেটির মাথায় বড়সড় ক্ষত রয়েছে।



