সংবাদদাতা, জঙ্গিপুর: বেয়াইয়ের অন্তিম কাজ সেরে আর বাড়ি ফেরা হল না। সোমবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের আহিরণে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ হারান আমিন শেখ (৫৯)। তাঁর বাড়ি সূতি থানার হিলোরা গ্রামে। একটি বহরমপুরগামী ডাম্পার যাত্রী বোঝাই অটোর পিছনে সজোরে ধাক্কা মারলে অটোটি পাশের নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনাস্থলেই আমিনের মৃত্যু হয়। অপরদিকে ওই দুর্ঘটনায় অপর এক প্রৌঢ়া সেলিনা বেওয়ারও মৃত্যু হয়। ওই প্রৌঢ়া রঘুনাথগঞ্জে তাঁর ছেলের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। সূতি থানা এলাকায় একই সঙ্গে দু’জনের মৃত্যুর খবরে শোকের ছায়া নামে।
Advertisement
জানা গিয়েছে, ওইদিন সকালে বেয়াইয়ের মৃত্যুর খবর পেয়ে সপরিবারে আমিন বিশ কিমি দূরে ডিহিগ্রামে যান। দুপুরে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সেরে পরিবারের সদস্যদের নিয়ে পার্শ্ববর্তী নতুন চাঁদরা গ্রামে ছোট বোনের বাড়িতে যান তিনি। অসুস্থ ছোট বোনকে দেখে বিকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন। অটো ধরে বাড়ি ফেরার সময় আহিরণ হাট এলাকায় জাতীয় সড়কে ডাম্পারটি ধাক্কা দেয়। জাতীয় সড়কে কাজ চলায় কর্তৃপক্ষ একটি লেন বন্ধ করে দেওয়া হয়। একই লেন ধরে যাওয়ার সময় ডাম্পারটি আচমকাই অটোর পিছনে সজোরে ধাক্কা মারে। মৃতের শ্যালক আনার শেখ জঙ্গিপুর মর্গের সামনে দাঁড়িয়ে বলেন, বরাতজোরে অন্যান্যরা বেঁচে ফিরলেও জামাইবাবু মারা গিয়েছেন।
অটোতে চালক সহ অন্তত জনা দশেক যাত্রী ছিলেন। অটোর অপর যাত্রী বছর পঞ্চান্নর সেলিনা বেওয়ারও মৃত্যু হয়। তাঁর বাড়ি সূতি থানার আমুহা চাঁদের মোড় সংলগ্ন এলাকায়। তিনি রঘুনাথগঞ্জের গোপালনগরে ছেলের বাড়িতে যাচ্ছিলেন। বছর খানেক আগে সেলিনা বেওয়ার স্বামীর মৃত্যু হয়। তারপর থেকেই তিনি মাঝেমধ্যে ছেলের বাড়িতে গিয়ে কয়েকদিন থাকতেন। মৃতার ভাই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গের সামনে বসে বলেন, দিদি বাড়িতে একা হয়ে পড়েছিলেন। মাঝেমধ্যে দুই ছেলের কাছে গিয়ে থাকতেন। এদিন রঘুনাথগঞ্জে ছেলের বাড়িতে যাচ্ছিলেন।
রঘুনাথগঞ্জে জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়ার পথে সোমবার দুর্ঘটনায় বাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঘরনায় সাগরদিঘির রতনপুরে চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে মৃতের নাম দিনেশ মাল (২৭)। তাঁর বাড়ি সাগরদিঘি থানার রমনা গ্রামে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। বাড়িতে তাঁর বাবা মা সহ ভাইবোন রয়েছে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ঘটনায় গুরুতরভাবে জখম তাঁর দুই সঙ্গীও। রঘুনাথগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের চিকিৎসা চলছে।
সাগরদিঘি থানার পুলিস জানিয়েছে, তিন যুবক বাইক চালিয়ে রঘুনাথগঞ্জে পুজো দেখতে যাচ্ছিল। পথে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, সোমবার রাতে তিন বন্ধু সাগরদিঘির খৈরাটি থেকে রঘুনাথগঞ্জের সিদ্ধিকালী যাচ্ছিলেন। সেখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মেলা বসে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে একজনকে মৃত বলে ঘোষণা করেন। দিনেশ বাইকে পেছনের সিটে বসেছিলেন।