Bartaman Logo
১০ জুন, ২০২৬

আগরতলায় এনসিআরটির বিপুল জাল বই বাজেয়াপ্ত

আগরতলায় এনসিআরটির বিপুল জাল বই বাজেয়াপ্ত
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশেষ সংবাদদাতা, আগরতলা: বৃহস্পতিবার আগরতলার দু’টি বইয়ের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এনসিআরটির নকল পাঠ্যবই বাজেয়াপ্ত করা পুলিস। পুলিসকে সঙ্গে নিয়ে এদিন শহরের ওরিয়েন্ট চৌমুহনী ও জয়নগর এলাকার দু’টি বইয়ের দোকানে অভিযান চালায় এনসিআরটির দিল্লি এবং গুয়াহাটির যৌথ প্রতিনিধি দল। সেখান থেকে এই বিপুল পরিমাণ নকল পাঠ্যপুস্তক বাজেয়াপ্ত করা হয়। সেগুলি কোথায় ছাপা হচ্ছে তার সন্ধান শুরু হয়েছে। এই অভিযান প্রসঙ্গে নয়াদিল্লির এনসিআরটির চিফ বিজনেস ম্যানেজার  অমিত কুমার বলেন, ‘আগরতলায় প্রচুর পরিমাণে নকল পাঠ্যপুস্তক বিক্রি করা হচ্ছে বলে আমাদের কাছে একটি অভিযোগ জমা পড়েছিল। এমনকি স্কুলেও নকল পাঠ্যপুস্তক পাঠানো হচ্ছে। স্থানীয় পুলিসের সহযোগিতায় আগরতলার দু’টি জায়গায় অভিযান চালানো হয়েছে। নকল বই বিক্রিতে জড়িত দোকানগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি আর কোনও দোকানে এমন নকল পাঠ্যপুস্তক রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ