Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খেতমজুরদের যৌথ মঞ্চ তৈরি! একশো দিনের কাজ না হলে আন্দোলনের ডাক

সুপ্রিম কোর্টের নির্দেশের পর এখনও শুরু হয়নি ১০০ দিনের কাজ। আগামী পদক্ষেপ কী হবে? সেই রূপরেখা ঠিক করতেই বুধবার বিকেলে বামদলগুলির কৃষক-খেতমজুর সংগঠন বৈঠকে বসেছিল।

খেতমজুরদের যৌথ মঞ্চ তৈরি! একশো দিনের কাজ না হলে আন্দোলনের ডাক
  • ৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব  প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পর এখনও শুরু হয়নি ১০০ দিনের কাজ। আগামী পদক্ষেপ কী হবে? সেই রূপরেখা ঠিক করতেই বুধবার বিকেলে বামদলগুলির কৃষক-খেতমজুর সংগঠন বৈঠকে বসেছিল। এই বৈঠকে যোগ দিয়েছিল পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি। সংগঠনই ১০০ দিনের কাজ শুরু করার দাবিতে কলকাতা হাইকোর্টে প্রথম মামলা করেছিল। বৈঠকে জন্ম নিয়েছে খেতমজুরদের নতুন যৌথ মঞ্চ ‘এনআরইজিএ সংঘর্ষ মোর্চা’। তাদের দাবি, কোনও টালবাহানা ছাড়া এখনই কেন্দ্র ও রাজ্য সরকারকে ১০০ দিনের কাজ শুরু করতে হবে। নইলে ডিসেম্বর মাসে গণ আন্দোলন কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে তারা। সিপিআই, সিপিএম, আরএসপি, সিপিআই (এমএল) লিবারেশন, ফরওয়ার্ড ব্লকের খেতমজুর-কৃষক সংগঠন সহ মোট ১২টি সংগঠন এই মঞ্চে যোগ দিয়েছে। এদিন দুপুরে মৌলালির কিষান সভার কার্যালয়ে বৈঠকে বসে এই সংগঠনগুলি। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, তুষার ঘোষ, অনুরাধা তলওয়ার সহ অন্যান্য নেতৃত্ব। খেতমজুর সমিতির রাজ্য সম্পাদক সন্দীপ সিংহ বলেন, ‘প্রত্যেক সংগঠনের তিনজন এই কমিটিতে আছেন। ডিসেম্বরে খেতমজুরদের নিয়ে আমরা আন্দোলনে নামতে চলেছি। সরকার নিজেই আইন মানছে না। আমাদের স্লোগান হবে, ‘সরকার তুমি আইন মানো। কয়েক হাজার খেতমজুর ঝুড়ি-কোদাল নিয়ে এসে কলকাতায় অবস্থান বিক্ষোভ দেখাবে। কোর্টের রায়ের পর কেন্দ্র ও রাজ্য সরকারের দড়ি টানাটানিতে থাকব না।’ আগামী দিনে এই মঞ্চে কংগ্রেসকেও আহ্বান করা হবে বলে জানা গিয়েছে। সিপিএমের খেত মজুর সংগঠনের রাজ্য সভাপতি তুষার ঘোষ বলেন, ‘কেন্দ্র সরকার টাকা বন্ধ রেখেছে। আর তৃণমূল সরকার এই ব্যাপারে উদাসীন। আমরা গরিব মানুষের কথা বলতে রাস্তায় নামব। বাংলায় ১০০ দিনের কাজ কেন বন্ধ তার জবাব দিতে হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ