সংবাদদাতা, ইটাহার: সমব্যথী প্রকল্পের ১ লক্ষ ১০ টাকা ছয়মাস কোষাগারে নেই কেন? এই প্রশ্নের উত্তর চেয়ে ইটাহার গ্রাম পঞ্চায়েত প্রধানকে নোটিস পাঠিয়েছিল ইটাহার ব্লক প্রশাসন। কিন্তু সেই নোটিসের পরিপ্রেক্ষিতে প্রধানের দেওয়া উত্তরে সন্তুষ্ট নয় প্রশাসন। সদুত্তর চেয়ে ফের প্রধান বিলকিস পারভিনকে নোটিস পাঠালেন বিডিও দিব্যেন্দু সরকার।
Advertisement
ব্লক প্রশাসনের দাবি, গত ২০ জুন ইটাহার গ্রাম পঞ্চায়েত দপ্তরে শিবির করে সমব্যথী প্রকল্পে ৪০০ জনের মধ্যে ৩৪৫ জনকে দুহাজার টাকা করে দেওয়া হয়। বাকি ৫৫ জনের মোট ১ লক্ষ ১০ হাজার টাকা থেকে যায়।
প্রশাসনের অভিযোগ, সেই টাকা সরকারি কোষাগারে না রেখে নগদ রেখে দেওয়া হয়। যা আইন বিরুদ্ধ।
এই টানাপোড়েনের মধ্যে গত ৬ ডিসেম্বর পঞ্চায়েত দপ্তরে বিডিও’র পরিদর্শনের পর ১৩ ডিসেম্বর সেই টাকা ফের দপ্তরের কোষাগারে জমা করা হয়। এরপর সদুত্তর চেয়ে প্রধানকে নোটিস করা হয়।
নোটিসের উত্তরে প্রধান লিখিতভাবে জানান, ৯ আগস্ট অর্থ পরিকল্পনা উপসমিতির সম্মতিতে পঞ্চায়েত দপ্তরে সাধারণ সভা করে উপভোক্তাদের বাকি টাকা নগদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্লক প্রশাসনের প্রশ্ন, ১ লক্ষ ১০ হাজার টাকা নগদ রাখার সিদ্ধান্ত টালবাহানা করে প্রায় দু’মাস পর ৯ আগস্ট নেওয়া হল কেন? সমস্ত বিষয়ের সদুত্তর চেয়ে ফের প্রধানকে নোটিস পাঠালেন বিডিও। বিডিও বলেন, প্রধানের উত্তরে সন্তুষ্ট নয় প্রশাসন। তাকে ফের নোটিস দিয়ে বিষয়টি পরিষ্কার করার কথা বলা হয়েছে। প্রধান বিলকিস জানান, সরকারিভাবে নোটিসের জবাব দেওয়া হবে।