নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিস। ধৃতের নাম হাবিল শেখ। বুধবার রাতে মীরা মাঠপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক তার চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।



