Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি শীতলকুচি কলেজে, অভিযুক্ত প্রাক্তন টিএমসিপি নেতা

আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি শীতলকুচি কলেজে, অভিযুক্ত প্রাক্তন টিএমসিপি নেতা
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: আগ্নেয়াস্ত্র নিয়ে শীতলকুচি কলেজে দাদাগিরির অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়ায়। কলেজ সূত্রে খবর, টিএমসিপি’র ওই প্রাক্তন ছাত্রনেতা কয়েকজন যুবককে নিয়ে এদিন কলেজে আসে। এনিয়ে টিএমসিপি’র বর্তমান নেতাদের সঙ্গে তার বচসা হয়। অভিযোগ, সেই সময় ওই প্রাক্তন নেতা আগ্নেয়াস্ত্র বের করে। হাতাহাতিতে আগ্নেয়াস্ত্রটি মাটিতে পড়ে গেলে কলেজ থেকে সে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিস। তারা আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। যদিও বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি। তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপনকুমার গুহ বলেন, কেউ অন্যায় করলে পুলিস যথোপযুক্ত ব্যবস্থা নিক। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো বলেন, একটি পিস্তল উদ্ধার হয়েছে। কলেজ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করেছে। অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ