সংবাদদাতা, দেওয়ানহাট: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল দিনহাটায়। দিনহাটা-১ ব্লকের বোয়ালমারী এলাকায় বুধবার রাতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, দু’টি গুলি সহ একটি ম্যাগাজিন দিনহাটা থানার পুলিস উদ্ধার করেছে। পুলিস জানিয়েছে, কয়েকদিন আগে গাঁজা কেসে গ্রেপ্তার হয় ইলিয়াস হক ওরফে সাবির। পুলিস ধৃতকে রিমান্ডে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। তাকে জিজ্ঞাসাবাদ করে ওই অবৈধ আগ্নেয়াস্ত্রের হদিশ পায় তদন্তকারী পুলিস অফিসারেরা। দিনহাটা থানার আইসি জয়দেব মোদক বলেন, রিমান্ডে থাকা ধৃতকে নিয়ে তল্লাশি চালিয়ে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।



