Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আগ্নেয়াস্ত্র সহ সাগরপাড়ায় ধৃত ১

আগ্নেয়াস্ত্র সহ সাগরপাড়ায় ধৃত ১
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: মালদহ থেকে মুর্শিদাবাদের সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে এক দুষ্কৃতী পুলিসের হাতে ধরা পড়ল। সাগরপাড়া থানার পুলিস শনিবার রাতে সাগরপাড়ার শিরোচর সংলগ্ন এলাকায় হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি দেশি সেমি-অটোমেটিক পিস্তল ও দু’রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতের নাম মাসুদ শেখ। তার বাড়ি মালদহের বৈষ্ণবনগরে। পুলিস ধৃতের বিরুদ্ধে অস্ত্রআইনে মামলা রুজু করেছে। রবিবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। শনিবার পুলিসের কাছে গোপন সূত্রে খবর আসে, ভিন জেলার এক দুষ্কৃতী শিরোপাড়ার চরে আগ্নেয়াস্ত্রের হাত বদল করবে। এরপরই সেখানে পৌঁছে, সাগরপাড়া থানার পুলিসের একটি দল লুকিয়ে নজরদারি চালাতে থাকে। শনিবার রাতে তাবা চর এলাকায় সন্দেহজনকভাবে একজনকে ঘোরাফেরা করতে দেখে। জিজ্ঞাসাবাদে তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। তল্লাশি চালিয়ে পিস্তলটি উদ্ধার করে। 
Advertisement
পুলিসি জেরায় ধৃত জানায়, সে ওই আগ্নেয়াস্ত্রটি সাগরপাড়ার এক দুষ্কৃতীর কাছে বিক্রি করতে এসেছিল। ধৃত কার কাছে ওই আগ্নেয়াস্ত্রটি বিক্রি করতে এসেছিল এবং কীভাবে এই চক্র চলছে, সে ব্যাপারে পুলিস তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ