সংবাদদাতা, তুফানগঞ্জ: মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে বক্সিরহাট থানার পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আনোয়ার হোসেন। তার বাড়ি ভানুকুমারী-২ গ্রাম পঞ্চায়েতের বালাকুঠিতে। জোড়াই মোড় মরা রায়ডাক ব্রিজ সংলগ্ন এলাকায় আনোয়ার হোসেনকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। সেসময় তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। বুধবার ধৃতকে তুফানগঞ্জ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পাঁচদিন পুলিসের হেফাজতে রাখার নির্দেশ দেন।



