Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা কালিয়াচক: আগ্নেয়াস্ত্র মামলায় জড়িত থাকায় একজনকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিস। ধৃতের নাম আরশাদ শেখ। সে কালিয়াচক থানার মজমপুরের ইমাম জায়গীরের বাসিন্দা। পুলিস সূত্রে খবর, দুই মাস আগে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিস। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরশাদের নাম জানতে পারে পুলিস।  বৃহস্পতিবার রাতে শেরশাহী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস। শুক্রবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ২১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ