Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আগ্নেয়াস্ত্র সহ ধৃত তিন

ডালখোলায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত বিহারের তিন যুবক। সোমবার দুপুরে ডালখোলার ৩৪ নং জাতীয় সড়কের বাইপাস রোডে অভিযান চালায় পুলিস। সেই সময় ডালখোলা সংলগ্ন বিহারের দিক থেকে একটি বাইকে থাকা তিন যুবককে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়

আগ্নেয়াস্ত্র সহ ধৃত তিন
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: ডালখোলায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত বিহারের তিন যুবক। সোমবার দুপুরে ডালখোলার ৩৪ নং জাতীয় সড়কের বাইপাস রোডে অভিযান চালায় পুলিস। সেই সময় ডালখোলা সংলগ্ন বিহারের দিক থেকে একটি বাইকে থাকা তিন যুবককে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। যুবকদের গ্রেপ্তার করে পুলিস বাইকটি বাজেয়াপ্ত করেছে।
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতদের নাম পবনকুমার মাহাত, ছোটু কুমার ও গোলু কুমার। তারা বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ডালখোলায় ছিনতাইয়ের উদ্দেশ্যে এসেছিল তিন যুবক। অপরাধ সংগঠিত করার আগেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ