Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১

আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুরের ফুলবাড়ি এলাকায় আগ্নেয়াস্ত্র সহ বিক্রেতাকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম রবিউল মিয়াঁ (২১)। বাড়ি গঙ্গারামপুর থানার পালসা এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রের খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিস ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকার এক ঠেকে ওত পেতে বসেছিল। ধৃত যুবক ফুলবাড়ি এলাকায় এসে গ্রাহকের জন্য অপেক্ষা করছিল। সেসময় যুবককে ধরে ফেলে সাদা পোশাকের পুলিস। যুবকের কোমড় থেকে একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। পুলিসের ম্যারাথন জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, ৭৫০০ টাকায় আগ্নেয়াস্ত্রটি ফুলবাড়ির এক গ্রাহককে বিক্রি করতে এসেছিল। কার কাছে বিক্রি করতে এসেছিল, তার নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিস। এদিন ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তুলে ৫ দিনের হেফাজতে নিয়েছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ