Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আগ্নেয়াস্ত্র সহ ছবি ভাইরাল, কৃষ্ণনগরে গ্রেপ্তার যুবক

আগ্নেয়াস্ত্র সহ ছবি ভাইরাল, কৃষ্ণনগরে গ্রেপ্তার যুবক
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরালের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম আমির শেখ। শুক্রবার কৃষ্ণনগর কোতোয়ালি থানার শম্ভুনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
প্রসঙ্গত, সম্প্রতি কৃষ্ণনগর শহরের এক প্রভাবশালী আইনজীবীর সঙ্গে একই ছবিতে ওই যুবককে আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল হয়। তদন্তে নেমে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিস তাকে গ্রেপ্তার করে। 
শনিবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে তুলে হেফাজতে নেয় পুলিস। তার কাছ থেকে এখনও পর্যন্ত কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিস। সেই আগ্নেয়াস্ত্রের খোঁজ চালাচ্ছে পুলিস।
সম্পর্কিত সংবাদ