সংবাদদাতা, চোপড়া: আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পালানোর সময় দুষ্কৃতীরা শূন্যে গুলিও চালায় বলে দাবি স্থানীয়দের। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুর এলাকায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির এক স্বর্ণ ব্যবসায়ী চোপড়ার সোনাপুরে আসেন। তিনি এলাকার অনেক সোনার দোকান থেকে টাকা সংগ্রহ করেন। কাজ শেষে গাড়িতে ওঠার সময় পিছন থেকে এক দুষ্কৃতী ওই স্বর্ণ ব্যবসায়ীর কোমরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে। বাধা দিলে দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর সহকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর সময় তিন দুষ্কৃতী শূন্যে গুলিও চালায় বলে দাবি স্থানীয়দের। রবিবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার বিশাল পুলিস বাহিনী। থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



