Bartaman Logo
৬ জুন, ২০২৬

পুঞ্চে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত অগ্নিবীর, জখম ২

পুঞ্চে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত অগ্নিবীর, জখম ২
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০

জম্মু: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখায় ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত এক অগ্নিবীর। ওই ঘটনায় জখম হয়েছেন আরও দুই জওয়ান। জানা গিয়েছে, কৃষ্ণগতি এলাকায় অভিযান চলাকালীন ওই বিস্ফোরণ ঘটে। জখম এক জেসিওকে সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। হোয়াইট নাইট কোরের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, জেওসি হোয়াইট নাইট কোর এবং বাহিনীর সকলের পক্ষ থেকে অগ্নিবীর ললিত কুমারকে শ্রদ্ধা জানানো হচ্ছে। তাঁর এই বলিদানকে প্রণাম। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।’ উল্লেখ্য, ললিত ৭ জাট রেজিমেন্টে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ