চা-দোকানির পাশে অগ্নিমিত্রা
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া:  চুঁচুড়ায় বিশেষভাবে সক্ষম এক চা-দোকানির দোকানে চুরি হয়েছিল। সেই খবর সমাজমাধ্যমে জানতে পেরে সাহায্যের হাত বাড়ালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাহায্য পেয়ে আপ্লুত দোকানি রাহুল প্রামাণিক, মন্ত্রীকে চা খাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই নানা মহলে ভিন্ন ভিন্ন চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগে কলকাতায় দুধ গরম করা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মন্ত্রী। সমাজমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছিল। এদিন মন্ত্রীর ভূমিকার প্রশংসা শোনা গিয়েছে সমাজমাধ্যমে। শুক্রবার রাহুল বলেন, আমি মন্ত্রীকে চায়ের নিমন্ত্রণ করেছি। উনি যা করেছেন, তা কখনও ভুলব না। অন্যদিকে, সমাজমাধ্যমে মন্ত্রী লিখেছেন, সাহায্য সামান্যই করতে পেরেছি। কিন্তু রাহুলের মতো মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, সেটা ভেবেই ভালো লাগছে।

Advertisement