Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আগুনে পুড়ল ৭টি ঘর

আগুনে পুড়ল ৭টি ঘর
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা,ইসলামপুর: ইসলামপুরের রামপুরে আগুনে পুড়ে গেল ৪ টি পরিবারের ৭ টি ঘর। শুক্রবার দুপুরে ইসলামপুর দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৭ টি ঘরের সমস্ত কিছুই পুড়ে যায়। গাইসাল ২ পঞ্চায়েতের উপপ্রধান বনোয়ারা ইয়াসমিনের স্বামী মহম্মদ এহসান হায়দার বলেন, মহম্মদ জাহিরুলের বাড়িতে রান্না করার সময় আগুন লাগে। আগুনের তাপে গ্যাস সিলিন্ডারও ফেটে যায়। এতে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। এক এক করে ৭ টি ঘর পুড়ে যায়। ঘরে মজুত চাল, ডাল, টাকা সহ সমস্ত জিনিস পুড়ে যায়। বিডিও অফিস থেকে ক্ষতিগ্রস্তদের ত্রিপল, শাড়ি, চাল, বাসন সহ বিভিন্ন জিনিস দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ