Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আগুনে পুড়ল রান্নাঘর  

আগুনে পুড়ল রান্নাঘর
 
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে লাগল আগুন। পুড়ে গেল বাড়ির রান্নাঘর থেকে শুরু করে ধানের সামগ্রী। বৃহস্পতিবার রাতে বালুরঘাটের কাশিপুর দক্ষিণপাড়ার ঘটনা। নীরেন ওরাওঁয়ের বাড়িতে রান্না চলছিল। হঠাৎ গ্যাস লিক করে আগুন লেগে যায়। রাতেই ঘটনাস্থলে আসে বালুরঘাট দমকল বিভাগের একটি ইঞ্জিন। তারা ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কেন্দ্রের ওসি বাপন দাস বলেন, গ্যাসের সিলিন্ডার লিক করেই এই আগুন। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ